লেবাননে প্রকাশিত ‘দৈনিক আল ইন্তিকাদে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সিরিয়ার মুফতি ‘শেইখ আহমাদ বাদরুদ্দীন হাসুন’ দামেস্কের বিস্ফোরণের ঘটনায় শাহাদাত প্রাপ্ত ব্যক্তিদের রুহের মাগফেরাত কামনা করে এদেশের মসজিদসমূহে নামায আদায়ের জন্য এদেশের জনগণের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন : বর্তমান পরিস্থিতিতে জনগণের উচিত দেশের বিরুদ্ধে পরিচালিত সকল প্রকার আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকা। বর্তমানে যা কিছু ঘটছে তা মার্কিন ও ইহুদিবাদ কর্তৃক আরোপিত হয়েছে এবং স্বদেশের সাথে খেয়ানতকারী কিছু লোক তাদের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করছে। যারা আজ এ সকল অপরাধকর্মের বিরুদ্ধে নিরবতা পালন করে বলছে যে আমি নিরপেক্ষ, তারা তাদের দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
উল্লেখ্য, দামেস্কে সংঘটিত বিস্ফোরণে ৪৪ ব্যক্তি নিহত এবং ১৬৬ জন আহত হয়। নিহতদের জানাযা গত পরশু উমাভি জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে।#922164