IQNA

বুরুন্ডিতে ইমাম হোসাইন (আ.)-এর আরবাইন পালিত

18:00 - December 27, 2011
সংবাদ: 2246516
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: বুরুন্ডির রাজধানী “বুজুম্বুরা’য়” শিয়ারা, শহীদের নেতা ইমাম হোসাইন (আ.) এবং তার সাথীদের আরবাইনের অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি গ্রহণ করছেন।
ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা “ইকনা”, আফ্রিকান আঞ্চলিক শাখার উদ্ধৃত রিপোর্ট: বুরুন্ডির রাজধানী “বুজুম্বুরা’য়” ইমাম জয়নুল আবেদিন (আ.) মসজিদে এই দেশের শিয়াদের প্রচেষ্টায় শহিদের নেতা ইমাম হোসাইন (আ.)-এর আরবাইন অনুষ্ঠিত হবে।
ইমাম হোসাইন (আ.)-এর আরবাইনের শোকানুষ্ঠান গত বছরও অনুষ্ঠিত হয়েছিল এবং এই বছরে বুজুম্বুরা শহরে শিয়াদের সবথেকে বড় অঞ্চল “বুয়িনাজি’তে” ১৪-ই জানুয়ারি (২০-শে সফর) স্থানীয় সময় সকাল ৯টা থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, বুজুম্বুরায় বসবাস কৃত আগ্রহী মুসলিম নাগরিকরা ইমাম জয়নুল আবেদিন (আ.) মসজিদে এই শোকানুষ্ঠানে উল্লেখিত তারিখে মনোনিবেশ করতে পরবেন।
923750#
captcha