IQNA

মালয়েশিয়ায় কোরআন শিক্ষার প্রশিক্ষণ কোর্স ইরানী “দারুল কোরআনে” অনুষ্ঠিত

1:04 - December 29, 2011
সংবাদ: 2247434
কোরআন কার্যক্রম বিভাগ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরে, অমপিনাগ অঞ্চলে মালয়েশিয়ায় স্থাপিত ইরানী দারুল কোরআনে ৩০-শে ডিসেম্বরে কোরআন প্রশিক্ষণ কোর্স শুরু হবে।
ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা “ইকনা”, পূর্ব এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের রিপোর্ট: এই কোর্স বিশেষ করে বিভিন্ন বয়সের নারীদের জন্য পবিত্র কোরআন পড়া এবং তাফসির (ব্যাখ্যা) শিক্ষার উপর অনুষ্ঠিত হবে।
এই শিক্ষা কোর্সের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ধর্মীয় বই পর্যালোচনা করা হবে এবং মালয়েশিয়ায় অবস্থিত সকল ইরানী অধিবাসীদের সুবিধার্থে দারুল কোরআনে এই অনুষ্ঠান উদযাপন করা হবে।
উল্লেখ্য, ইরানীদের এই “দারুল কোরআন” মালয়েশিয়ায় অবস্থিত একজন ইরানী মহৎ ব্যক্তির প্রচেষ্টায় চলতি বছরের মহরম মাসে এর কার্যক্রম শুরু হয় এবং এ পর্যন্ত বিভিন্ন ধরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
922945#
captcha