Islamconference.org ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন আগামী বছরের মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হবে।
ইসলামের বিভিন্ন দিকের প্রতি একাডেমিক সংলাপের ক্ষেত্র প্রস্তুতের উদ্দেশ্যে এ সম্মেলনের আয়োজন করা হবে বলে ঘোষণা করা হয়েছে।
কালাম শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে ‘গণতন্ত্র’, ‘ইসলাম, সেক্যুলারিজম ও হুকুমত’, ইসলাম ও জাতীয়বাদীতা ইত্যাদি বিষয় এ সম্মেলনে পর্যালোচিত হবে।#922858