MWC News ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইহুদিরা জায়নবাদী ইসরাইলী সৈন্যদের সহযোগিতায় হামলা চালায়। উগ্র ইহুদিরা দখলদার সরকারের কর্মসূচী বাস্তবায়নের উদ্দেশ্যে খ্রিষ্টানদের গীর্জাসমূহেও হামলা চালাচ্ছে।
স্বতন্ত্র সূত্রের বরাত দিয়ে জানা গেছে যে, বিগত মাসগুলোতে ২০টি মসজিদ ও ৬টি গীর্জা হামলা চালিয়েছে ইহুদিরা। শুধুমাত্র গত দুই সপ্তাহে বাইতুল মোকাদ্দাস ও রামুল্লাহর নিকটবর্তী একটি গ্রামে অবস্থিত দু’টি মসজিদে হামলা চালিয়েছে উগ্র ইহুদিরা।
উল্লেখ্য, উগ্র ইহুদিরা প্রকাশ্যে মসজিদসমূহের উপর হামলা চালালেও এ পর্যন্ত উক্ত ঘটনাসমূহের সাথে জড়িত থাকার অপরাধে কোন ইহুদিকে গ্রেপ্তার করা হয়নি।#922791