IQNA

কুদস শরিফ রক্ষা করা মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব : শেইখুল আযহার

21:42 - December 29, 2011
সংবাদ: 2247695
আন্তর্জাতিক বিভাগ : আল আযহার বিশ্ববিদ্যালয়ের প্রধান ‘আহমাদ আল তাইয়েব’ কায়রোয় অনুষ্ঠিত সভায় ফিলিস্তিনী দলসমূহের কুদস ও বায়তুল মোকাদ্দাস রক্ষার বিষয়ে সমঝোতায় পৌঁছানোর বিষয়ে আনন্দ প্রকাশ করে বলেন : মুসলিম উম্মাহর সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কুদস শরিফ ও বাইতুল মোকাদ্দাস রক্ষা করা।
CPI ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কায়রোতে ফিলিস্তিনী বিভিন্ন দলের নেতাদের সাক্ষাত ও বৈঠক এবং তারা সমঝোতায় পৌঁছানোর পর আল-আযহারের প্রধান সকল ফিলিস্তিনীকে ঐক্য রক্ষা করে জাতীয় সন্ধী’র দিকে অগ্রসর হওয়ার প্রতি আহবান জানিয়েছে।
তিনি বলেন : ফিলিস্তিনের বিভিন্ন দলের উচিত দলাদলি ও বিভেদ হতে দূরে থেকে জায়নবাদীদের মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়া এবং কুদস শরিফকে ইহুদি শহরের রূপান্তরিত করণ ও ইসলামি নিদর্শনসমূহের উপর হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
তিনি আরো বলেন : সকল ইসলামি সংগঠন ও সংস্থাসমূহের উচিত ফিলিস্তিনের ইসামি আওকাফকে সহযোগিতা এবং জায়নবাদী ইসরাইলের কর্মসূচীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালানো। কেননা বর্তমানে উম্মতে ইসলামির সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে মসজিদুল আকসা এবং কুদস শরিফ রক্ষা করা। কুদস শরিফে ইসলামি আওকাফে কোন অধিকার জায়নবাদীদের নেই এবং এ আওকাফের অধিকার একমাত্র ফিলিস্তিনীদের।#922690
captcha