IQNA

আলী ফাজলউল্লাহ্; নাইজেরিয়ায়, গির্জায় সন্ত্রাসীদের হামলাকে নিন্দা জানিয়েছেন

16:42 - December 30, 2011
সংবাদ: 2247921
আন্তর্জাতিক বিভাগ: বৈরুতের ধর্মপ্রচারক এবং লেবাননের “আল্লামা ফাজলউল্লাহ” সংগঠনের সভাপতি “স্যায়েদ ফাজলউল্লাহ্” ২৬-শে ডিসেম্বরে তার নিজের বক্তৃতায়, অস্ত্রধারী সন্ত্রাসীরা নাইজেরিয়ায়, গির্জায় আক্রমণ এবং বেসামরিক জনতাদের হত্যার তীব্রভাবে প্রতিবাদ জানিয়েছেন।
«lorientlejour» ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: লেবাননের আল্লামা ফাজলউল্লাহ সংগঠনের সভাপতি, সন্ত্রাসীদের এই হামলাকে নিন্দা জানানোর সাময় বলেছেন, চরমপন্থিদের আক্রমণ, ইসলামিক শিক্ষার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যহীন এবং সন্ত্রাসবাদীদের এই সমস্ত কার্যক্রমের সাথে ইসলাম ধর্মের কোন সম্পর্ক নাই।
তিনি আরও বলেছেন, নাইজেরিয়ান গির্জায় চরমপন্থিদের এই আক্রমণের সাথে ইসলাম ও মুসলমানদের সাথে কোন সম্পর্ক নাই এবং ইসলাম ধর্মে, এই ঘৃণিতর আক্রমণের পিছনে যারা আছে তাদের কোন সম্মানই নাই।
আল্লামা ফাজলউল্লাহের পুত্র তার নিজের বক্তৃতায় বলেন, যত তাড়াতাড়ি সম্ভব মুসলমান এবং খ্রিস্টান ওলামাগনের মধ্যে অন্তর্জাতিক বৈঠক বসাতে হবে এবং এই ঘৃণিতর কাজের প্রতিবাদ জানাতে হবে।
তিনি শেষ প্রান্তে জানান, মুসলমান নেতাদের উচিত, চরমপন্থিদের এই আক্রমণের প্রতিরক্ষায় জন্য চিন্তা করা এবং ইসলামী শরীয়তের অবলম্বন করে এই ঘৃণিতর কাজের প্রতিরোধ করা।
923818#
captcha