IQNA

৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা মরক্কোতে অনুষ্ঠিত হবে

10:10 - January 01, 2012
সংবাদ: 2248869
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : হেফজ ও তেলাওয়াত ভিত্তিক ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা আগামী ২৫-২৭ জানুয়ারী মরক্কোর ‘কাযাবলাঙ্কা’ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Atlasinfo ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মরক্কোর আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, হেফজ ও তেলাওয়াত ভিত্তিক ৭ম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে এদেশের কাযাবলাঙ্কা শহরে অনুষ্ঠিত হবে।
মরক্কোর আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে যে, এ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ২৫শে জানুয়ারী স্থানীয় সময় সকাল ১০:৩০ মিনিটে কাযাবলাঙ্কা শহরের ‘দ্বিতীয় হাসান’ মসজিদে শুরু হবে। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিগণ উপস্থিত থাকবেন।
বলাবাহুল্য, বিগত এ প্রতিযোগিতায় তিউনিশিয়া, মৌরিতানিয়া, মিশর, আলজেরিয়া, তুরস্ক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, কুয়েত ও পাকিস্তানসহ বিশ্বের ৩৩টি দেশের প্রতিযোগীরা পরস্পরের প্রতিদ্বন্দিতা করেছিল। মরক্কো, লিবিয়া, মিশর, সৌদি আরব, জর্ডানের ৬ জন বিচারক এ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন।#926114


captcha