IQNA

স্কুলে হিজাব নিষিদ্ধ করার জন্য থাইল্যান্ডের মুসলমানদের লিখিত প্রতিবাদ

17:00 - January 01, 2012
সংবাদ: 2249308
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: থাইল্যান্ডের কিছু স্কুল কর্তৃপক্ষ মেয়েদের হিজাব করে স্কুলে প্রবেশ করতে নিষেধ করে। এই নিষেধাজ্ঞার প্রতিবাদে এদেশের মুসলমানরা লিখিতভাবে শিক্ষাকেন্দ্রে দরখাস্ত করেছেন।
ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা “ইকনা”, পূর্ব এশিয়ার দক্ষিণ পূর্ব অঞ্চলের রিপোর্ট: এক দল মুসলমান এবং মুসলিম ছাত্ররা ৩০-শে ডিসেম্বরে কিছু স্কুলে মেয়েদের হিজাব (পর্দা) করে প্রবেশের নিষেধাজ্ঞা জারির প্রতিবাদে থাইল্যান্ড ডেভেলপমেন্ট এবং শিক্ষা মন্ত্রীর কাছে লিখিতভাবে প্রতিবাদ করেন।
তারা চিঠিতে উল্লেখ করেন, এই স্কুলে যে আইন প্রয়োগ করা হয়েছে সেটা মুসলমান ছাত্রীদের অধিকার লঙ্ঘন করে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই ব্যাপারে দ্রুত অনুসন্ধানের জন্য আবেদন করেন।
এই দরখাস্তে থাইল্যান্ডের বিভিন্ন বড়বড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাক্ষর করে এবং নিজেদের প্রতিবাদকে শিক্ষামন্ত্রীকে জানান, তারমধ্যে “Chvlalankvrn university”, “Mahidol university”, “Thammasat university’, “Silpakorn university”, “Kasetsart university”, “AIT university”, “King monkut university”
926769
captcha