IQNA

পাকিস্তানে হালাল শিল্পের উপর আন্তর্জাতিক সম্মেলন আয়োজন

20:32 - January 02, 2012
সংবাদ: 2250053
আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানের লাহোরে হালাল শিল্পের বিকাশ ও উন্নয়নের জন্য চলতি বছরে ১৬ এবং ১৭-ই জানুয়ারিতে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
“Teatro Naturale” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই সম্মেলনে বিভিন্ন দেশ যেমন, মালয়েশিয়া, রাশিয়া, আমেরিকা, চীন, সংযুক্ত আরব আমিরাত, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা এবং আরবি বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
এই সম্মেলন “মোহাম্মাদ সাহবাজ শরিফ” এর মাধ্যমে পাকিস্তান হালাল রিসার্চ সেন্টার, কৃষি কোম্পানি এবং পাঞ্জাব রাজ্যের রাজ্যপাল ফিড কোম্পানি প্রচেষ্টায় অনুষ্ঠিত হবে।
এই সম্মেলনের প্রধান উদ্দেশ্য আন্তর্জাতিক হালাল শিল্পের বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি এবং বিশ্ববাজারে হালাল শিল্পের উন্নয়ন।
এই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে ওলামা, বিশেষজ্ঞ ও হালাল দ্রবের কর্মী বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করবে যেমন, আন্তর্জাতিক বাজারে হালাল পণ্যের অবস্থান, মুসলিম সম্প্রদায়ে হালাল খাদ্যের প্রয়োজন, অন্যান্য পণ্যের জন্য হালাল সার্টিফিকেট, পাকিস্তানের হালাল শিল্প, হালাল পণ্যের মান নির্ধারণ ও হালাল শিল্পের সার্টিফিকেট, হালাল বাজারের প্রয়োজন এবং হালাল সার্টিফিকেটের গুরুত্ব।
927260#

captcha