আল-আলাম ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : দখলদার মার্কিন সামরিক বাহিনী’র থাবা হতে ইরাক মুক্ত হওয়ার আনন্দে গতরাতে মাগরীব ও এশার নামাযান্তে লেবাননের রাজধানী বৈরুতের ‘কায়েম’ (আ. ফা.)’ জামে মসজিদে, বাগদাদের ‘বেলাল হাবাশী’ মসজিদে এবং নাজাফের ‘আমিরুল মু’মিনীন মসজিদে শুকরানার নামায আদায় হয়েছে।
ইরানের রাজধানী তেহরানের ‘হযরত মাহদী (আ. ফা.)’ মসজিদে, ‘হযরত আবুল ফাজল (আ.)’ মসজিদে ও ‘ইমাম সাদেক বিশ্ববিদ্যালয়’ মসজিদে শুকরানার নামায অনুষ্ঠিত হয়েছে। এছাড়া কোম নগরীর মাসুমিয়াহ মাদ্রাসার মসজিদেও এ নামায অনুষ্ঠিত হয়েছে।#927304