Teatro Naturale ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আন্তর্জাতিক এ সম্মেলন মালয়েশিয়া, রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, সংযুক্ত আরব আমিরাত, বৃটেন ও দক্ষিন আফ্রিকাসহ অন্যান্য দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
পাকিস্তানের হালাল বিষয়ক গবেষণা পরিষদের উদ্যোগে এবং পাঞ্জাব প্রদেশের খাদ্য ও কৃষি বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করবেন পাঞ্জাব প্রদেশের মূখ্যমন্ত্রী ‘মুহাম্মাদ শাহবাজ শারিফ’।
বিভিন্ন দেশ হতে আগত হালাল পন্য উত্পাদনের সাথে সম্পৃক্ত ওলামা, বিশেষজ্ঞ ও সক্রিয় ব্যক্তিত্বগণ এ সম্মেলনে উপস্থিত থেকে ‘মুসলিম সমাজের হালাল খাদ্যের চাহিদা’, পাকিস্তানে হালাল পন্য শিল্প’, ‘হালাল পন্যের অনুমোদনের স্টান্ডার্ড করণ ইত্যাদি বিষয়ের উপর পর্যালোচনা করবেন।#927260