কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : কাতারে বসবাসরত ভারতীয়দের পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত কুরআনিক ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে।
Peninsula ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : উক্ত ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৬ই জানুয়ারী) কাতারের রাজধানী দোহা’য় অবস্থিত ভারতীয় স্কুল ‘শান্তি নিকেতনে’ অনুষ্ঠিত হবে।
এ স্কুলের কর্মকর্তা ‘মুহাম্মাদ আলী সান্তা পুরাম’ বলেন : কাতারে অবস্থিত ভারতীয় বিভিন্ন কুরআনিক ইনস্টিটিউটের ৩৭০ জন ছাত্র-ছাত্রী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নাম লিখিয়েছে।
তিন বলেন : বাত্সরিক এ ভর্তি পরীক্ষা স্থানীয় সময় ঠিক ১:৩০ মিনিটে ‘শান্তি নিকেতন’ স্কুলে শুরু হবে।#929857