আল-আলাম চ্যানেলের ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কৌঁসুলি মুস্তাফা সুলায়মান আজ (বৃহস্পতিবার) কায়রোর আদালতকে বলেছেন, বিক্ষোভকারীদের ওপর পুলিশের রক্তক্ষয়ী অভিযানের জন্য নির্দেশ স্বয়ং মুবারক প্রদান করেছিল।
মিশরের অপরাধ দমন আদালত গতকাল ‘আহমাদ রাফয়াতে’র নেতৃত্বে হোসনি মোবারক, তার দুই পুত্র ‘আলা’ ও ‘জামাল’ এবং সাবেক স্বৈরাচারী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ‘হাবিব আল-আদেলী’সহ তার ৬ জন সহকর্মীর বিচারের উদ্দেশ্যে বসে। এ সময় মিশরের সরকারি কৌঁসুলিরা মোবারক ও তার দোসরদের বিচারকার্যের কার্যক্রম তীব্র নিন্দা জানান।
তাদের বক্তব্য শোনার পর বিচারক আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আদালতের কার্যক্রম মুলতবি ঘোষণা করেছেন। ৯ জানুয়ারি আসামীপক্ষের আইনজীবীদের পাশাপাশি নিহত ব্যক্তিদের পরিবারের লোকজনের বক্তব্য শুনবে আদালত।
হোসনি মুবারকের দুই ছেলে জামাল ও আ'লা'র বিরুদ্ধে দুর্নীতি এবং সরকারি সম্পদ অপচয়ের অভিযোগ আনা হয়েছে।#929826