IQNA

বিভিন্ন অঞ্চলে ইমাম হুসাইন (আ.) এর চল্লিশার অনুষ্ঠানের কর্মসূচী

11:13 - January 10, 2012
সংবাদ: 2253478
সাংস্কৃতিক বিভাগ : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা যথাযোগ্য মর্যাদায় পালিত হবে।
আবনার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও সাইয়্যেদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.) এর পবিত্র চল্লিশা যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে দেশের দক্ষিন অঞ্চলের শিয়ারা।
খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলের শিয়ারা বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এ দিবসটি পালন করতে যাচ্ছে। বিভাগের গুরুত্বপূর্ণ অঞ্চলগুলোতে মজলিশ অনুষ্ঠানের যে তারিখ ঘোষণা করা হয়েছে তা নিন্মরূপ :
আগামী ১৬ই সফর (১০ই জানুয়ারী) নূরনগর অঞ্চলে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবে বিশিষ্ট শিয়া আলেম ও ইসলামি শিক্ষা কেন্দ্র খুলনা’র অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইবরাহিম খলিল রাজাভী। ১৭ই সফর দেবহাটাতেও এ দিবস উপলক্ষে বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে। এ মজলিশেও বক্তব্য রাখবেন জনাব রাজাভী।
এদিকে বৃহত্তর যশোর জেলা শহরে প্রতি বছরের ন্যায় এবারও আগামী ১৮ই সফর (১২ জানুয়ারী) বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন খালিশপুর হাওযা-এ-ইলমিয়া সাহেবুজ্জামানের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দি।
একইভাবে আগামী ১৯শে সফর (১৭ই জানুয়ারী) শোক মজলিশের আয়োজন করা হয়েছে নড়াইলে। এ মজলিশে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ ইবরাহিম খলিল রাজাভী।
২০শে সফর প্রতিবছরের ন্যায় পারুলিয়াতেও বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম জনাব সৈয়দ ইবরাহিম খলিল রাজাভী।
একই দিনে খালিশপুর ও খুলনায় শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এতে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলাম সৈয়দ রেজা আলী যায়দী।
উল্লেখ্য, প্রত্যেকটি মজলিশের পর আযাদাররা শোক মিছিল বের করার মাধ্যমে ইমাম হুসাইন (আ.) এর মর্মান্তিক শাহাদাত এবং তার বন্দী পরিবারের উপর বয়ে যাওয়া মুসিবত স্মরণ করে মাতমদারী করবে।#
captcha