আফ্রিকা হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : আগামী ১৪ই ডিসেম্বর আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখা অফিসের সাথে সম্পৃক্ত ইমাম সাদিক (আ.) মাদ্রাসা ও মাদ্রাসায়ে ইলমিয়াহ তাহুরা’র ছাত্ররা এতে অংশগ্রহণ করবে। এ শোক অনুষ্ঠান দারুল হিকমাহ ইসলামি স্কুলে অনুষ্ঠিত হবে।
এ শোক অনুষ্ঠানের পাশাপাশি ‘বনি উমাইয়াহ’র অপরাধকর্ম’ ও মহানবী (স.) এর পরিবারের পরিচিতির উপর বিশেষ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে বিজয়ী ১০ জনকে আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির পক্ষ হতে পুরুস্কৃত করা হবে।
উল্লেখ্য, উক্ত দু’টি কর্মসূচী ছাড়াও আল-মোস্তফা (স.) আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম মুস্তাফা পীরনেয়া ও অপর তিনজন আলেমের উপস্থিতিতে প্রশ্ন-উত্তর বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত হবে।#930378