IQNA

বন্যা দূর্গতের সহযোগিতা করবে থাইল্যান্ডের মুসলিম ছাত্র পরিষদ

8:37 - January 15, 2012
সংবাদ: 2253515
রাজনৈতিক ও সামাজিক বিভাগ : থাইল্যান্ডের মুসলিম ছাত্র পরিষদ সম্প্রতি ‘সবুজ ভূখন্ড, সবুজ সন্ধী’ নামে একটি টিম গঠনের মাধ্যমে এদেশের বন্যা দূর্গতদের সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে।
পূর্ব ও দক্ষিন-পূর্ব এশিয়া অঞ্চল হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : থাইল্যান্ডের দক্ষিন অঞ্চলের বেশ কয়েকটি প্রদেশ বন্যা কবলিত হওয়ার ঘটনায় এদেশের মুসলিম ছাত্র পরিষদ ‘সবুজ ভূখণ্ড, সবুজ সন্ধী’ নামে একটি টিম গঠনের মাধ্যমে বন্যা কবলিত বাড়ী-ঘর মেরামতের কাজে সহযোগিতা করবে।
বন্যা দূর্গতদেরকে সাহায্য করার লক্ষ্যে মুসলিম ছাত্র পরিষদের দ্রুত এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে থাই মুসলমানদের কেন্দ্রীয় কার্যালয়।
বলাবাহুল্য, এদেশের দক্ষিন অঞ্চলের কিছু কিছু প্রদেশ পূনরায় বন্যা কবলিত হওয়ার ঘটনায় থাইল্যান্ডের মুসলমানদের কেন্দ্রীয় কার্যালয় বন্যা দূর্গতদেরকে সাহায্য করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছে।#930436
captcha