আফ্রিকা হতে প্রেরিত ইকনা সংবাদদাতার রিপোর্ট : এ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান আগামী শনিবার ২৪শে জানুয়ারী স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হবে এবং মাগরীবের নামায অবধি অব্যাহত থাকবে।
ইমাম আলী (আ.) মসজিদ কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এ শোক অনুষ্ঠানে যোগদানের জন্য সকল শিয়াদের প্রতি আমন্ত্রন জানিয়েছেন।
বলাবাহুল্য, কিগালী শহরের অন্তবর্তী রামিরা অঞ্চলটি, ‘নিয়ামিরাম্বো’ অঞ্চলের পর এদেশের দ্বিতীয় মুসলিম এলাকা হিসেবে বিবেচিত।#930827