IQNA

সফর মাসের শেষ দশকে হ্যমবার্গ শহরে শোক মজলিশ অনুষ্ঠিত হবে

1:36 - January 13, 2012
সংবাদ: 2254570
সাংস্কৃতিক বিভাগ : হ্যামবার্গ ইসলামি কেন্দ্রের উদ্যোগে সফর মাসের শেষ দশকে বিশেষ শোক মজলিশের আয়োজন করা হয়েছে। এ শোক মজলিশ আগামী ১৩ই জানুয়ারী হতে শুরু হয়ে ২৩শে জানুয়ারী নাগাদ অব্যাহত থাকবে।
IzHamburg ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ দশদিনে ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা, মহানবী (স.) এর ওফাত বার্ষিকী এবং ইমাম হাসান মুজতাবা ও ইমাম আলী ইবনে মুসা আল-রেজা (আলাইহিমাস সালাম)-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক মজলিশ অনুষ্ঠিত হবে।
এদিকে আগামী ১৪ই জানুয়ারী হতে আহলে বাইত (আ.) এর অনুসারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে বিশেষ অনুষ্ঠান লন্ডনে অবস্থিত ব্রিটিশ ইসলামি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
‘আশুরার বাণী’র জাগ্রত করণ’ শীর্ষক শিরোনামে এ কেন্দ্রে ইংরেজী ভাষায় বিশেষ শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠান আগামী ১৪ই জানুয়ারী হতে ২৩শে জানুয়ারী নাগাদ প্রতিদিন রাত্রে অনুষ্ঠিত হবে।
মাজমায়ে আহলে বাইত (আ.) এর উদ্যোগে এবং ব্রিটিশ ইসলামি কেন্দ্রের উদ্যোগে এক ধারবাহিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে লন্ডন ইসলামি কলেজের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম ‘সাঈদ বাহমানপুর’ ইমাম হুসাইন (আ.) এর চল্লিশা স্মরণে হযরত যায়নাব (আ.) এর সংগ্রাম সম্পর্কে, হযরত মহানবী (স.) এর ওফাত সম্পর্কে এবং ইমাম হাসান ও ইমা রেজা (আ.) এর শাহাদাত সম্পর্কে বক্তব্য রাখবেন।#931628
captcha