IQNA

তাজিকিস্তানে ‘সবুজ পরিখায় জীবন উত্সর্গকারী’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত

8:16 - January 11, 2012
সংবাদ: 2254573
সাংস্কৃতিক বিভাগ : তাকিজিকিস্তানে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় শহীদ বোরহান উদ্দীন রব্বানী’র জীবনী ও তার সংগ্রামের উপর ‘সবুজ পরিখায় জীবন উত্সর্গকারী’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
ইসলামি সংস্কৃতি ও যোগাযোগ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থ ইকনার রিপোর্ট : গ্রন্থটি মীর্জা শুকুহ যাদেহ’র রচনায় এবং তাজিকিস্তানের রাজধানী দোশাম্বে’তে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের সহযোগিতায় ফার্সী বর্ণমালায় চলতি মাসে তাজিকিস্তানে প্রকাশিত হয়েছে। গ্রন্থটির প্রথম সংস্করণে ২০০০ কপি ছাপানো হয়েছে।
বলাবাহুল্য, গ্রন্থটিকে ইসলামি বিপ্লবের মহান নেতার সাথে বোরহান উদ্দীন রব্বানী’র সাক্ষাত ও ইসলামি জাগরণ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ছবি দ্বারা সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে।#932118
captcha