Yabiladi ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি বিরোধিরা গত ১৬ই জানুয়ারী মধ্যরাতে ফ্রান্সের উত্তর অঞ্চলে নির্মানাধীন ঐ ইসলামি কেন্দ্রে হামলা চালিয়ে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান লিখে রেখে যায়। এ সময় তারা ভগ্ন ক্রুশের চিহ্ন ও জার্মানী’র নাসি দলের চিহ্নকে লাল কালী দিয়ে এ ইসলামি কেন্দ্রের দেয়াল এঁকে যায়।
ফ্রান্স পুলিশ জানিয়েছে যে, এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে কিন্তু এ পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি এবং বর্ণবাদী এ হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার বিষয়ে কোন ক্লুও উদ্ধার করা সম্ভব যায়নি।
উল্লেখ্য, Montigny-en-Ostrevent শহরে মসজিদ ও ইসলামি কেন্দ্রের নির্মাণ কাজ গত ২০১০ সালের এপ্রিল মাসের প্রথমদিক হতে এ শহরের মুসলমানদের উদ্যোগে শুরু হয়েছে এবং আগামী তিন মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করা হবে।#937412