IQNA

আয়াতুল্লাহ মেছবাহ ইয়াজদির “আকাইদ শিক্ষা” বই রাশিয়ান ভাষায় অনুবাদ

21:12 - January 20, 2012
সংবাদ: 2260078
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: আয়াতুল্লাহ মোহাম্মাদ তাকি মেছবাহ ইয়াজদির “আকাইদ শিক্ষা” বইটি রাশিয়ান ভাষায় অনুবাদ হয়েছে এবং ইরানী সাংস্কৃতিক সহ-দূত এই বইটি রাশিয়ায় বিতরণ করেছেন।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই বইটি বহু বছর ধরে ধর্মীয় শিক্ষা কেন্দ্রের ছাত্রদেরকে পাড়ানো হচ্ছে।
রাশিয়ান ভাষীদের প্রয়োজন মেটানোর জন্য মোহাম্মাদ সালাম মাখশুলাফ উক্ত বইটি অনুবাদ করেন এবং ইসলামী স্টাডিজ ফাউন্ডেশন “আকাইদ শিক্ষা” বইটি প্রকাশিত করেন।
উল্লেখ্য, মোহাম্মাদ সালাম মাখশুলাফ, শহীদ মোতাহারির বহু বই অনুবাদ করেছেন।
935336#
captcha