IQNA

হযরত মুহাম্মাদ (স.) এর পবিত্র ওফাত ও ইমাম হাসান (আ.) এর শাহাদাত বার্ষিকী আজ

7:58 - January 22, 2012
সংবাদ: 2260858
সাংস্কৃতিক বিভাগ : আজ ২৮শে সফর (২২শে জানুয়ারী) হযরত মহানবী (স.) এর পবিত্র ওফাত বার্ষিকী ও তাঁর প্রাণপ্রিয় দৌহিত্র হযরত ইমাম হাসান (আ.) এর পবিত্র শাহাদাত বার্ষিকী।
ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ দিবস উপলক্ষে ইরানের কোম নগরীতে বিদেশী ছাত্রদের জন্য বিশেষ শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইসলামি বিপ্লবের মহান নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী’র বাংলাদেশের প্রতিনিধি হযরত আয়াতুল্লাহ শাহরুখী খোররাম আবাদী’র কোমের কার্যালয়ে সকাল ১০টায় এক শোক মজলিশের আয়োজন করা হয়েছে। এতে বাংলাদেশী ছাত্র-ছাত্রীগণসহ মিয়ানমার, থাইল্যান্ড ও শ্রীলংকার ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকবেন।
এদিকে ইমাম খোমেনী (রহ.) শিক্ষা ও সাংস্কৃতিক কমপ্লেক্সে এ দিবস উপলক্ষে বিশেষ শোক মজলিশ অনুষ্ঠিত হবে বিকাল ৩ টায়। এতে বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক হযরত হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন জনাব হেদায়েতি। এ অনুষ্ঠানে বাংলাদেশসহ অন্যান্য দেশের ছাত্র-ছাত্রীরা উপস্থিত থাকবেন।#
captcha