আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের ধর্মীয় পুলিশ, ২০-শে জানুয়ারিতে, শিয়াদের বিরুদ্ধে আলে-সুয়ুদের রাজনৈতিক কারণে মসজিদুল নবীর নিকট অবস্থিত জান্নাতুল বাকিতে ইমামদের কবরগুলোকে মানহানি করে।
লেবাননে প্রকাশিত “Alantqad” সংবাদপত্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: সৌদি-আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত মদিনা শরিফে ২০-শে জানুয়ারিতে সৌদি-আরবের ধর্মীয় পুলিশরা মসজিদুল নবীর নিকট অবস্থিত “জান্নাতুল বাকিতে” ইমামদের কবরগুলোকে অবজ্ঞা করেছে।
তথ্য অনুযায়ী, “জান্নাতুল বাকি” কবরস্থান জিয়ারতকারীদেরকে সৌদি-আরবের পুলিশরা অপমান করে এবং আলে-সুয়ুদের পুলিশরা জিয়ারতকারীদেরকে উপর আক্রমণ করে।
সৌদি-আরবের পুলিশরা “জান্নাতুল বাকি’তে” দাম্ভিকতার সাথে প্রবেশ করে এবং “বাকি’তে” অবস্থিত সমস্ত কবর-গুলে পদদলিত এবং মানহানি করে।
উল্লেখ্য যে, “জান্নাতুল বাকি” কবরস্থানে “ইমাম হাসান ইবনে আলি (আ.)”, “ইমাম জয়নুল আবেদিন (আ.)”, “ ইমাম মুহাম্মাদ বাকের (আ.)” এবং “ইমাম জাফর সাদিক (আ.)” সহ “হযরত মুহাম্মাদ (সা.)-এর দশ হাজার সাহাবী শায়িত আছেন।
ওহাবীদের চরমপন্থি দল ১৩৪৪ সালের অষ্টম শাওয়ালে “জান্নাতুল বাকি”-তে অবস্থিত ইমামদের (আ.) কবরগুলো মাটির সাথে মিলিয়ে দেয় এবং এই পবিত্র ও নুরানি জায়গাকে পরিত্যক্ততায় পরিবর্তন করে।
938802#