মুহিত বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মিশরের শিয়া ও আহলে বাইত (আ.) এর অনুসারীরা হযরত মহানবী (স.) এর পবিত্র ওফাত বার্ষিকী পালন করেছে। এ অনুষ্ঠানে আহলে বাইত (আ.) বিশ্ব সংস্থার সাধারণ পরিষদের সদস্য সাইয়্যেদ তাহের আল হাশেমী বক্তব্য রাখেন।
সাইয়্যেদ তাহের আল হাশেমী হযরত মহানবী (স.) এর অনুপম ব্যক্তিত্ব ও গুণাবলী’র প্রতি ইশারা করে বলেন : শিয়া ও আহলে বাইত (আ.) এর অনুসারীদের উপস্থিতিতে এ ধরণের অনুষ্ঠানের আয়োজন ঐ সকল ব্যক্তিদের জন্য দাঁতভাঙ্গা জবাব স্বরূপ যারা মহানবী (স.) এর ভাবমূর্তি বিনষ্ট করার কুউদ্দেশ্যে কুসংস্কারের অনুপ্রবেশ ঘটায়।
তিনি বক্তৃতাকালে সকল বিভেদ ও বিচ্ছেদ ভুলে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতি গুরুত্বারোপ করে মহানবী (স.) কে ঐক্যের প্রাণকেন্দ্র হিসেবে উল্লেখ করেন।
এ প্রতিবেদনে বলা হয়েছে যে, উক্ত অনুষ্ঠানে কুরআন তেলাওয়াতসহ মিশরের বিপ্লব রক্ষা, জায়নবাদী ইসরাইল ও সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের ফেতনা হতে মিশর রক্ষার বিষয় দোয়া করা।#939647