IQNA

বৃটেনে ‘বিশ্ব ইসলামি জাগরণ’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে

22:27 - January 23, 2012
সংবাদ: 2261626
আন্তর্জাতিক বিভাগ : ‘বিশ্ব ইসলামি জাগরণ’ শীর্ষক সম্মেলন আগামী ১২ই ফেব্রুয়ারী লন্ডনে অবস্থিত ইসলামিক সেন্টার অভ ইংল্যান্ড-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Ic-el এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন ইসলামি ঐক্য সপ্তাহের সমসময়ে ইসলামিক সেন্টার অভ ইংল্যান্ড ও মাজমায়ে ইসলামিয়ে আহলে বাইত (আ.) -এর উদ্যোগে অনুষ্ঠিত হবে।
ইসলামিক সেন্টার অভ ইংল্যান্ড-এর প্রধান হুজ্জাতুল ইসলাম আব্দুল হুসাইন মুয়েজ্জী, লন্ডন ইসলামিক কলেজের সাবেক অধ্যক্ষ ‘সাঈদ বাহমানপুর’, হেজাজ কলেজের সহকারী প্রধান ‘আকতাব সিদ্দিকী’, মিশরের মুসলিম ব্রাদারহুডের সদস্য ‘কামাল আল হালবাভি’, সিরিয়ান বিশ্লেষক ‘আম্মার ওয়াকাফ’, ইউনেস্কোর সাবেক সদস্য ‘রাশেদ বিন ঈসা’, বৃটেনের সাবেক সংসদ সদস্য ‘জর্জ গালোভি’, প্রেসটিভি লন্ডন বিভাগের সম্পাদক ‘রওশান মুহাম্মাদ সালেহ’ প্রমূখ এ সম্মেলনে বক্তব্য রাখবেন।
উল্লেখ্য, এ সম্মেলন স্থানীয় সময় দুপুর ১২ টায় শুরু হয়ে বিকেল ৪টা নাগাদ অব্যাহত থাকবে।#939557
captcha