ইউরোপ শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: অজ্ঞাত দুই ব্যক্তি ১৯-শে জানুয়ারিতে স্থানীয় সময় ২১:০৫ ঘণ্টায় মুসলমানদের প্রশাসনিক ভবনের জানালায় জ্বলনশীল পদার্থ ছুড়ে মারে এবং এই দুই ব্যক্তির উদ্দেশ্য ছিল এই ভবন এবং এই ভবনের সংলগ্নে অবস্থিত মসজিদে আগুন লাগান।
তথ্য অনুযায়ী, সৌভাগ্যবশত “আজিজিয়া” মসজিদের ইমমা “মুস্তাফা হাসান ওফ” এই ভবনে উপস্থিত ছিলেন এবং এই ভবন এবং মসজিদ রক্ষা করেন।
উল্লেখ্য, “ভিরেনা” প্রদেশের মুসলমান প্রশাসনের কর্তৃপক্ষ এই বিষয়টি পুলিশকে অবগত করে এবং অনতিবিলম্বে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং জানায়, যত তাড়াতাড়ি সম্ভব এই অশ্লীল এবং জঘন্য-কারীদেরকে চিহ্নিত করে তাদের শাস্তি প্রয়োগ করা হবে।
939171#