IQNA

ফ্রান্সের উত্তরাঞ্চলে মুসলমানদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত

8:30 - January 27, 2012
সংবাদ: 2262731
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের উত্তরাঞ্চলে “লিলি” শহরে মুসলমানদের ষষ্ঠ বার্ষিক শীর্ষক সম্মেলন ২৫-শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে।
“ramn” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ফ্রান্সে মুসলমানদের ষষ্ঠ বার্ষিকী শীর্ষক সম্মেলন, ফ্রান্সের ইসলামী সংগঠন ইউনিয়নের উদ্যোগে স্থানী সময় সকাল ৯ টা থেকে রাত ১১ টা পর্যন্ত “লিলি” শহরের কনফারেন্স হলে অনুষ্ঠিত হবে।
ফ্রান্সে বসবাসকারী মিশরীয় অধিবাসী ওলামা “শেখ ওমর আব্দুল-কাফি”, ইতিহাসবিদ ও কায়রো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক “রাগাব আল-সারজানি”, “আল-দাওয়াত” মসজিদের পরিচালক “লরেবী কাশত” এবং ফ্রান্সের অন্যান্য প্রখ্যাত ওলামাবৃন্দ “ঐশ্বরিক ধর্ম ও আধ্যাত্মিকতার ব্যবস্থাপনা” বিষয়ের উপর নিজেদের মূল্যবান বক্তৃতা প্রদান করবেন।
এই শীর্ষক সম্মেলনের পাশাপাশি প্রদর্শনী, বিশেষ বৈঠক, প্রশ্ন ও উত্তর অধিবেশন, সাংস্কৃতিক সভার ব্যবস্থা করা হয়েছে।
অনুরাগী-গন ও ফরাসি ভাষার সাথে পরিচিত ব্যক্তিবর্গ বিস্তারিত তথ্যের জন্য www.ramn.fr ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন।
940588#
captcha