IQNA

ভারতের কেরালা বিশ্ববিদ্যালয়ে ‘হাদীসে নববী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

23:46 - January 29, 2012
সংবাদ: 2264473
সাংস্কৃতিক বিভাগ : ‘হাদীসে নববী’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আগামী ১৪ হতে ১৮ই ফেব্রুয়ারী ভারতের কেরালা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Asianetindia ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : পাঁচদিন ব্যাপী আয়োজিত এ সম্মেলন কেরালা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হবে, এতে ভাষা, দর্শন ও হযরত মহানবী (স.) এর জীবনী ও ইতিহাসের সাথে সম্পৃক্ত হাদীসের শিক্ষার উপর পর্যালোচনা করা হবে।
এতে মিশর, পাকিস্তান, মালয়েশিয়া, জর্ডান, আরব আমিরাত, কাতার, তুরস্ক ও সৌদি আরবের ১ শতাধিক হাদীস বিশ্লেষক, অনুবাদক, ভাষাবিদ, গবেষক, চিন্তাবিদ ও মুসলিম শিক্ষকগণ উপস্থিত থাকবেন।
হাদীসের ভাষা, হাদীসের ব্যাখ্যা, হাদীসের ইতিহাস, কুরআন ও হাদীসের সম্পর্ক, বিভিন্ন ভাষায় হাদীসের অনুবাদ, হাদীসের অনলাইন ও ডিজিটাল সংস্করণ, হাদীসের মূল্য, ১১ই সেপ্টেম্বরের ঘটনার পর পশ্চিমা বিশ্বে কুরআন ও হাদীসের প্রভাব ইত্যাদি বিষয় পর্যালোচিত হবে।#940833


captcha