IQNA

ফ্রান্সে দশম বার্ষিকী কোরআন হেফজের প্রতিযোগিতা অনুষ্ঠিত

10:58 - January 30, 2012
সংবাদ: 2264729
আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের ইসলামী ইউনিয়ন সংগঠনের প্রচেষ্টায় ৮-ই এপ্রিলে দশম বার্ষিকী কোরআন হেফজের প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
“uoif-online” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই প্রতিযোগিতায় আন্তর্জাতিক হেফজে কোরআন সংস্থা এবং ইউরোপিয়ান মানব বিজ্ঞান ইন্সটিটিউট অংশগ্রহণ করবে এবং সম্পূর্ণ কোরআন হেফজ সহ দুই, চার, ছয়, দশ, পনের পাড়া হেফজের পরীক্ষা হবে।
ফ্রান্সের ইসলামী ইউনিয়ন সংগঠনের কর্মকর্তা জানিয়েছেন, এই দশম বার্ষিকী কোরআন প্রতিযোগিতা পুরুষ এবং মহিলা দুইটি দলে বিভক্ত করা হয়েছে এবং অংশগ্রহণকারীদের মধ্যে বয়সের কোন সীমাবদ্ধ নেই।
ফ্রান্সে বিভিন্ন শহরে বসবাস-কৃত মুসলমানেরা «http://www.uoif-online.com» ওয়েবসাইটে যোগাযোগ করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন ফর্ম পুড়ন করে এই কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পরবে।
942348#

captcha