Framat ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জাতীয় এ আনন্দ উত্সব এদেশের ইমাম পরিষদের উদ্যোগে লক্ষ লক্ষ মুসলমানদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আইভরি কোস্টের প্রখ্যাত ক্বারীগণের কুরআন তেলাওয়াত, দলবদ্ধভাবে তেলাওয়াত, মিলাদুন্নবী উপলক্ষে বিশেষ সঙ্গিত পরিবেশন, মহানবী (স.) এর জীবনী’র উপর আলোকপাত করে এ দেশের ওলামাগণের বক্তব্য ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় এ উত্সব অনুষ্ঠিত হবে।
আইভরি কোস্ট ইমাম পরিষদের কর্তৃক প্রকাশিত আহবানে বলা হয়েছে যে, হযরত মুহাম্মাদ (স.) এর জীবনী’র উপর আলোচনা ও তার প্রতি মুসলমানদের ভক্তি প্রদর্শনের উদ্দেশ্যে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। জাতীয় এ অনুষ্ঠান পূনরায় এদেশের মুসলমানদেরকে পরস্পরের নিকটবর্তী করবে এবং সন্ধি ও সমঝোতার উপর প্রতিষ্ঠিত ধর্ম ইসলামের প্রকৃত রূপকে পূনরায় বিশ্ববাসীর সামনে তুলে ধরে।#942608