IQNA

ফ্রান্সের ১০ম জাতীয় হেফজে কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে

22:37 - January 30, 2012
সংবাদ: 2265185
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : ফ্রান্সের ১০ম জাতীয় হেফজে কুরআন প্রতিযোগিতা আগামী ৮ই মার্চ ফ্রান্সের ইসলামি সংস্থাসমূহ ঐক্য পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Uoif-online ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা হেফজে কুরআন আন্তর্জাতিক পরিষদ এবং ইউরোপের মানবিক ও ইসলামি জ্ঞান বিষয়ক সংস্থার সহযোগিতায় মোট ৭টি বিভাগে –পরিপূর্ণ কুরআন, দুই পারা, চার পারা, ছয় পারা, দশ পারা, পনেরো পারা ও ৩০ তম পারা- অনুষ্ঠিত হবে।
ফ্রান্সের ইসলামি সংস্থাসমূহের ঐক্য পরিষদের কর্মকর্তাদের বর্ণনানুযায়ী পুরুষ ও নারীরা আলাদা আলাদা বিভাগে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন এবং এতে সকল বয়সের প্রতিযোগীই অংশগ্রহণের সুযোগ পাবেন।
উল্লেখ্য, ফ্রান্সের বিভিন্ন শহরে বসবাসরত মুসলিম হাফেজগণ http://www.uoif-online.com ওয়েব সাইট ভিজিটের মাধ্যমে এ ওয়েব সাইট হতে ফরম ডাউনলোড ও পূরণ করে এ্যাডমিন বরাবর প্রেরণের করে উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম নিবন্ধন করতে পারবেন।#942348
captcha