IQNA

পাকিস্তানের লাহোরে “বড় মসজিদ” তৈরি

8:17 - February 02, 2012
সংবাদ: 2266914
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: লাহোরের পৌর নির্বাহী পরিচালক “বড় মসজিদ” তৈরির পরিকল্পনার উদ্বোধনি অনুষ্ঠানে এই মসজিদ তৈরির ব্যাপারে এই শহরের জনগণদের অবগত করেন।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: লাহোরের পৌর নির্বাহী পরিচালক “আহমেদ আলী মালিক ইয়াজই” ২৮-শে জানুয়ারিতে জানান, এই অঞ্চলের মুসলমানেরা অনেক বছর আগেই এই মসজিদ নির্মাণের জন্য আহবান জানিয়েছিলেন।
তিনি আরও জানান, লাহোরের মুসলমান অধিবাসীদের প্রচেষ্টা এবং সরকারী কর্তৃপক্ষের উপস্থিতি ও সম্মতিতে এই মসজিদ নির্মাণ কাজ শুরু করা হয়েছে।
লাহোর শহরের নির্বাহী পরিচালক জানান, এই মসজিদের নির্মাণ কাজ শুরুর জন্য এই অঞ্চলের জনগণ সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং এই মসজিদ তৈরির উদ্বোধনি অনুষ্ঠানে এই শহরের জনগণের উপস্থিতিতে এই মসজিদটি সুন্দর ভাবে নির্মাণের জন্য দোয়া করা হয়।
942513#
captcha