IQNA

“ব্রুনাই’য়ের” সামরিক বাহিনীদের কোরআন প্রশিক্ষণ

11:33 - February 02, 2012
সংবাদ: 2267000
আন্তর্জাতিক বিভাগ: “ব্রুনাই’য়ের” নতুন মুসলমান সামরিক বাহিনীদের জন্য ২৪-শে জানুয়ারিতে কোরআন শিক্ষার বিশেষ ক্লাস শুরু হয়েছে।
“Asia One” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: “ব্রুনাই’য়ের” সশস্ত্র বাহিনীর কর্তৃপক্ষের প্রচেষ্টায়, অফিসার এবং কর্মচারীদের মধ্যে কোরআন শিক্ষার বিশেষ কোর্স শুর হয়েছে।
এই বিশেষ কোরআন শিক্ষার ক্লাস ছয় দিন ব্যাপী অব্যাহত থাকবে এবং এই ক্লাসে “রুনাই’য়ের” সামরিক বাহিনীদের মধ্যে নতুন মুসলমানদের জন্য আরবি অক্ষরের সাথে পরিচিতি, আরবি অক্ষরগুলোর উচ্চারণ, এরাব (হারকাত) এবং নামাজ শিক্ষার বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এই বিশেষ কোর্স “ব্রুনাই সশস্ত্র বাহিনীর প্রধান কার্যালয়ে বর্তমানে অনুষ্ঠিত হচ্ছে এবং ৩১-শে জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে এবং এই কোর্স অংশগ্রহণকারীদের মধ্যে পরীক্ষার মাধ্যমে সমাপ্তি হবে।
940623#
captcha