IQNA

‘সীরায়ে নববী (স.)-এর আলোকে তিউনিশিয়ার বিপ্লব’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

23:45 - February 03, 2012
সংবাদ: 2267586
আন্তর্জাতিক বিভাগ : ‘সীরায়ে নববী (স.)-এর আলোকে তিউনিশিয়ার বিপ্লব’ শীর্ষক সম্মেলন তিউনিশিয়ার ‘ক্বীরাভান’ শহরে গতকাল ২রা ফেব্রুয়ারী শুরু হয়ে আজ সমাপ্ত হচ্ছে।
Gnet ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জাতীয় এ সম্মেলন, তিউনিশিয়ার ওলামা, চিন্তাবিদ, গবেষক ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপস্থিতির মধ্য দিয়ে এদেশের গণবিপ্লবের ধর্মীয় দিক এবং মহানবী (স.) এর নির্দেশাবলী’র সাথে এর সামঞ্জস্যতার বিষয় পর্যালোচনার উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে।
এতে তিউনিশিয়া বিপ্লবের ফলাফল, মহানবী (স.) এর জীবনীতে অত্যাচারী শাসকের হাত থেকে মুক্তি লাভ, ইসলামি শিক্ষার আলোকে স্বৈরাচারী শাসন ব্যবস্থার মোকাবেলা, মহানবী (স.) এর দৃষ্টিতে বিচ্ছেদ ভুলে ইসলাম ধর্ম প্রচার, জাতীয় সন্ধী ও ন্যায় বিচার প্রতিষ্ঠা ইত্যাদি বিষয় পর্যালোচিত হবে।
উল্লেখ্য, দু’দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এদেশের জাতীয় সংসদের স্পীকার মুস্তাফা বিন জাফার, ধর্মমন্ত্রী ‘নূরুদ্দীন আল-খাদেমী উপস্থিত ছিলেন। এর সমাপনী অনুষ্ঠানে এদেশের প্রেসিডেন্ট ‘মুনসেফ আল-মারযুকী’র উপস্থিত থাকার কথা রয়েছে।#944969
captcha