IQNA

মন্ট্রিঅল শহরের শিশুদের কুরআন প্রতিযোগিতা

22:43 - February 04, 2012
সংবাদ: 2268333
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : শিশুদের হেফজে কুরআন প্রতিযোগিতা আগামীকাল ৫ই জানুয়ারী কানাডা’র মন্ট্রিঅল শহরে শুরু হতে যাচ্ছে।
Alrawdah ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : অনুর্ধ্ব ৮ বছরের মেয়ে ও ছেলেদের অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত এ হেফজে কুরআন প্রতিযোগিতা ‘রাওদ্বাহ’ ইসলামি কেন্দ্র ও মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
‘রাওদ্বাহ’ ইসলামি কেন্দ্রে কর্মকর্তারা ঘোষণা করেছেন যে, পবিত্র কুরআন মজিদ মুখস্থ করার প্রতি উত্সাহিত করার উদ্দেশ্যে এ প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। যাতে অন্তত একটি সূরা মুখস্থকারী শিশুও প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে।
এ ইসলামি কেন্দ্রের পক্ষ হতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে : পবিত্র কুরআন শিক্ষা, শিশুদেরকে ইসলামি শিক্ষার সাথে পরিচিত করতে পারে, পাশাপাশি তাদের আধ্যাত্মিক দিকের প্রতিপালন করতে পারে। আর এ বিষয়টি নিশ্চিতভাবে কিশোর বয়সে শয়তানের পাতা বিভিন্ন ফাঁদ হতে পরিত্রাণ দিতে সক্ষম।#946645
captcha