IQNA

তাজিকস্থানে মুসলিম মহিলাকে ইসলামী শিক্ষা প্রদানের অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে

0:27 - February 05, 2012
সংবাদ: 2268354
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: তাজিক সরকারের ইসলাম বিরোধী নীতির কারণে এদেশের নিরাপত্তা বাহিনী ৩০-শে জানুয়ারিতে “কুলাব” শহরে বসবাস-কৃত একজন মুসলিম মহিলাকে তার নিজের ঘরে ইসলামী শিক্ষা প্রদানের অভিযোগে গ্রেফতার করেছে!
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: তাজিকস্থানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ৩৫ বছর বয়সী এই শিক্ষিকা তার নিজের বাসায় ২ জন অপ্রাপ্ত বয়সী মেয়েকে ইসলাম শিক্ষার প্রদানের অভিযোগে গ্রেফতার করেছে!
“কুলাব” শহরের নারী বিষয়ক কার্যক্রম বিভাগের কর্তৃপক্ষ “সায়িদা নুর আমিন অভা” সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকারে বলেন, নিরাপত্তা বাহিনী রিপোর্টে উল্লেখ করেছে যে, এই ভদ্র মহিলাকে ধর্মীয় শিক্ষা প্রদানের জন্য গ্রেফতার করা হয়েছে এবং বর্তমানে এটা পর্যবেক্ষণ করা হচ্ছে।
তাজিকস্থানের রাজনৈতিক ও ধর্মীয় পর্যবেক্ষকগণ ও বিশেষজ্ঞগণ, তাজিকস্থানের সরকারের সম্প্রতি ইসলাম বিরোধী নীতির ব্যাপারে জানান, এদেশের সরকার উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান এবং উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের জন্য হিজাব পরা নিষিদ্ধ ঘোষণা করেছে, হোসাইন (আ.)-এর আশুরারা শোক অনুষ্ঠান উদযাপনে বাধা প্রয়োগ করেছে, যুবকদের মসজিদে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করেছে, যুক্তিহীন অজুহাতে বহু সংখ্যক মসজিদ ও মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠানের নির্মাণের অনুমতিপত্র বাতিল করেছে।
944256#

captcha