“mosquee-lyon” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই শীর্ষক সম্মেলন, হযরত মুহাম্মদে (সা.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে “লিওয়ান” শহরের বড় মসজিদে আছরের নামাজের পর অনুষ্ঠিত হয়েছে।
এই শীর্ষক সম্মেলন পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যমে শুরু হয় এবং পবিত্র কোরআন থেকে আয়াত পাঠ করেছে “আব্দুল আজিজ আবু বাকের” এবং ইসলামী সভ্যতা ইন্সটিটিউটের সদস্যরা বিশেষ প্রশংসাত্মক উক্তি পাঠ করেন।
ফ্রান্সের বিশিষ্ট মুসলিম ওলামাগন হযরত মোহাম্মাদ (সা.)-এর পবিত্র জীবনী সম্পর্কে তাদের বিশেষ বক্তৃতা ব্যক্ত করেন, ফ্রান্সের কুমুরী তাবার এসোসিয়েশন ধর্মসংগীত পাঠ করেন, যৌথ ভাবে পবিত্র কোরআন পাঠ এবং মসজিদে উপস্থিত সবাইকে আপ্যায়নের মাধ্যমে এই শীর্ষক সম্মেলনের সমাপ্তি হয়।
“লিওয়ান” শহরের বড় মসজিদের কর্তৃপক্ষ এই সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য এই শহরে বসবাস-কৃত সমস্ত মুসলিম এবং অমুসলিমদেরকে দাওয়াত করেছেন।
“হযরত মোহাম্মাদ (সা.)”-এর সিনেমা প্রদর্শনের মাধ্যমে এই শীর্ষক সম্মেলনের সমাপ্তি হয়।
946721#