CPI ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইউরোপে বসবাসরত ফিলিস্তিনীদের এ সম্মেলন ‘ফিলিস্তিনে প্রত্যাবর্তন ; আমাদের বসন্তের ফসল’ শীর্ষক শ্লোগান কেন্দ্রিক লন্ডনের ‘প্রত্যাবর্তনের অধিকার সংস্থা’ ও ডেনমার্কে বসবাসরত ফিলিস্তিনীদের সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এ সম্মেলনে, ফিলিস্তিনের জনগণের উপর মধ্যপ্রাচ্যের গণঅভ্যূত্থানের প্রভাব ও দখলকৃত ভূখণ্ডে তাদের ফিরে আসার অধিকার ইত্যাদি বিষয় পর্যালোচিত হবে। এতে বিভিন্ন ইসলামি ও অইসলামি দেশের মুসলিম ব্যক্তিত্বগণ অংশগ্রহণ করবেন।
বলাবাহুল্য, এ সম্মেলন ধারাবাহিকভাবে ইউরোপের বিভিন্ন দেশের রাজধানীতে অনুষ্ঠিত হবে এবং বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনীরা এতে অংশগ্রহণের সুযোগ পাব। এতে দখলকৃত ভূখণ্ড ফিরিয়ে নেয়ার উদ্দেশ্যে প্রতিরোধ অব্যাহত রাখা এবং সকল ফিলিস্তিনীর স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ের উপর গুরুত্ব প্রদান করা হবে।
ধারণা করা হচ্ছে যে, ইউরোপে বসবাসরত ফিলিস্তিনীদের দশম সম্মেলনে ১০ সহস্রাধিক লোক অংশগ্রহণ করবেন।#947386