UCIMC ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলাম ও মুসলমানদের পরিচিতি তুলে ধরা এবং তাদের সম্পর্কে সৃষ্ট বিভিন্ন ভ্রান্ত ধারণা দূর করতে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে।
যে সকল কর্মসূচী হাতে নেয়া হয়েছে তন্মধ্যে রয়েছে ‘ইসলামি পর্দা’র উপর বিশেষ সভা, ‘মুহাম্মাদ (স.) এর উপর বিশেষ ফিল্ম প্রদর্শন, ইসলামের বিষয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর বিষয়ক সভা, ‘ইসলামের দৃষ্টিতে নারীর অধিকারে’র উপর বিশেষ বক্তব্য প্রদান ইত্যাদি।
এ সপ্তাহের অপর কর্মসূচীর মধ্যে রয়েছে ইলিনয়ের সেন্ট্রাল মসজিদ ও ইসলামি কেন্দ্র পরিদর্শন। পরিদর্শনকারী ও অংশগ্রহণকারীরা উক্ত মসজিদ ও ইসলামি কেন্দ্রে পরিদর্শনের মাধ্যমে কাছ থেকে মুসলমান এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচী সম্পর্কে পরিচিতি লাভ করবে।#948413