Hqmi.org ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রতিযোগিতা রাশিয়ার মুফতি পরিষদের উদ্যোগে এবং আন্তর্জাতিক হেফজে কুরআন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।
এ প্রতিযোগিতা রাশিয়ার গ্রান্ড মুফতি রাভি আইনুদ্দীনের প্রচেষ্টায় এবং ৩৮ জন প্রতিযোগী’র অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারকের দায়িত্ব পালন করেন এমাদ যুহাইর হাফেজ। বিচারক প্যানেলে অপর ৫ জন বিচারক উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী ও বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রথমে বক্তব্য রাখেন জনাব রাভি আইনুদ্দীন। এ সময় তিনি, যে সকল সংস্থা এ প্রতিযোগিতা আয়োজনে সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন।
সমাপনী অনুষ্ঠানে রাশিয়ার গ্রান্ড মুফতিসহ রাশিয়ায় অবস্থানরত সৌদি রাষ্ট্রদূত ‘আলী হুসাইন জাফার’, আলজেরিয়ার রাষ্ট্রদূত ‘ইসমাইল শারকী’, আন্তর্জাতিক হেফজে কুরআন পরিষদের প্রতিনিধি ‘আব্দুল্লাহ আল-মুহিব’, ও উল্লেখযোগ্য সংখ্যক ধর্মীয় আলেম ও কুরআনিক ব্যক্তিত্ব এতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।#948216