IQNA

ভারতে ১২ তম কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান

0:30 - February 07, 2012
সংবাদ: 2269964
কোরআন বিষয়ক কার্যক্রম বিভাগ: ইরানী কালচার সেন্টারের পক্ষ থেকে ১২ তম কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান ৬ থেকে ৮-ই ফেব্রুয়ারি পর্যন্ত ভারতের রাজধানী “নয়া দিল্লি’তে” অনুষ্ঠিত হবে।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ভারতের ১৩৬ জন ক্বারি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন, যার মধ্যে ৪৫ জন প্রতিযোগী হেফজে কোরআন এবং ৮১ জন প্রতিযোগী কোরআন তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতা অনুষ্ঠানে ভারতের দিল্লি, উত্তর প্রদেশ, বিহার, কাশ্মীর, হারিয়ান, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ, এবং চারকানাদ সহ বিভিন্ন রাজ্যের ক্বারিগণ অংশগ্রহণ করবেন।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে ছয় জন বিজয়ীকে নগদ পুরস্কার প্রদান করা হবে।
তথ্য অনুযায়ী, এই প্রতিযোগিতায় বিজয়ীদেরকে ইরানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পাঠানো হবে।
948165#

captcha