আল কাওসার চ্যানেলের জনসংযোগ বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল-কাওসার হতে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানের অতিথি ছিলেন মনিকা ভিট। তিনি বলেন : আমি যখন ইরান ও ইসলামের স্পষ্ট সত্য বিষয়গুলো দেখতে পেলাম, তখন বুঝলাম যে, কিভাবে পশ্চিমা বিশ্ব ইরান ও ইসলামের অবাস্তব চেহারাকে উপস্থাপন করে। সুতরাং আমি এ ষড়যন্ত্রের বিরুদ্ধে অবস্থান নিয়ে এখান হতেই আমার ইসলাম ধর্ম গ্রহণের কথা ঘোষণা করলাম। আমি ইসলাম সম্পর্কে অধিক জ্ঞান অর্জনের জন্য আমার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখবো।
তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে বলেন : যা কিছু বর্তমানে যুক্তরাষ্ট্রে ঘটমান তা হচ্ছে এটি বৃহৎ নদীর বিপরীতে এক ফোঁটা পানির ন্যায়। আগামীতে আরো অনেক বৃহৎ ঘটনা ঘটবে। মার্কিনীরা তাদের দেশের সরকারের নীতি এবং নিজেদের স্বার্থ উদ্ধারে সরকার কর্তৃক অন্যান্য জাতিকে ঢাল হিসেবে ব্যবহারের নীতি হতে ক্লান্ত। তারা তাদের এ অসন্তুষ্টিকে বিভিন্নভাবে তারা ঘোষণা করেছে।
উল্লেখ্য, আল-কাওসার স্যাটালাইট চ্যানেলের সকল অনুষ্ঠানমালা এক মাস পূর্ব হতে গ্যালাক্সি-১৯ স্যাটালাইটের মাধ্যমে উত্তর আমেরিকাতেও প্রচারিত হচ্ছে।#948802