IQNA

মালয়েশিয়ায় হালাল শিল্প বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

23:54 - February 07, 2012
সংবাদ: 2270747
আন্তর্জাতিক বিভাগ : হালাল শিল্প বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আগামী ৪ ও ৫ই সেপ্টেম্বর মালয়েশিয়ার শাহআলম শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Inhac ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সম্মেলন ‘বিশ্ববাজারে হালাল শিল্পের সম্প্রসারণ’ শিরোনামে ‘মারা’ শিল্প বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হবে।
নিরাপদ ও হালাল পন্য (খাদ্য, প্রসাধনী ও ঔষধ), হালাল সেবা, হালাল খাতে বিনিয়োগ, হালাল শিল্প (ব্যবস্থাপনা, জবাই, খুচরা বিক্রয়, প্যাকেটজাত এবং হালাল ট্যুরিজম) ইত্যাদি বিষয় দু’দিন ব্যাপী আয়োজিত এ সম্মেলনে পর্যালোচিত হবে।
উল্লেখ্য, এ সম্মেলন মোট তিনটি ভাষায়; ইংরেজি, আরবি ও মালায়ু ভাষায় অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণে ইচ্ছুকরা আগামী ১৫ই মার্চ নিজেদের প্রবন্ধের সারসংক্ষেপ http://inhac.org ওয়েব সাইটের মাধ্যমে প্রেরণ করতে পারবেন।#948684
captcha