IQNA

ভারতীয় ওলামাগণ মুসলমানদের ঐক্য এবং একাঙ্গীকরণের গুরুত্বারোপ করেছেন

0:28 - February 08, 2012
সংবাদ: 2270755
রাজনৈতিক এবং সামাজিক বিভাগ: হযরত মোহাম্মাদ (সা.)-এর পবিত্র জন্ম বার্ষিকীর আলোকে ভারতের শিয়া এবং সুন্নি মাজহাবের ওলামাগণ মুসলমানদের ঐক্য এবং একাঙ্গীকরণের গুরুত্বারোপ করেছেন।
ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা “ইকনা”, পশ্চিম এশিয়ার দক্ষিণ-পশ্চিম শাখার অঞ্চলের রিপোর্ট: ভারতে ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”-এর প্রতিনিধি এবং তার সহকর্মীর এবং ভারতের বিশিষ্ট ওলামা ও মুসলমানদের উপস্থিতে ৫-ই ফেব্রুয়ারিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠকে হুজ্বাতুল ইসলাম ওয়াল মুসলেমিন “মাহদি পুর” আহলে সুন্নতের খ্যাতনামা ওলামা “মুফতি মোকাররম”-এর সাথে সাক্ষাত চলাকালীন সময়ে বলেন, হযরত মোহাম্মাদ (সা.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশ্বরে সকল মুসলমানদের অভিনন্দন জানাচ্ছি এবং মুসলমানদের ভিতরে ঐক্য এবং একাঙ্গীকরবদ্ধের গুরুত্বারোপ করছি।
আহলে সুন্নতের খ্যাতনামা ওলামা “মুফতি মোকাররম” জোহর এবং আছরের নামাজের শেষে বলেন, পৃথিবীর সমস্ত মুসলমানেরা নিজেদের ভিতরের অবশ্যই ঐক্য বজায় রাখবে এবং ইসলামের শত্রুদের শনাক্ত করার জ্ঞান অর্জন করবে যাতে করে তাদের ষড়যন্ত্র ও চতুরালির মোকাবেলা করতে পারে এবং তাদের ইসলাম বিরোধী বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে।
948756#



captcha