IQNA

শিয়াদের কুরআন ইনস্টিটিউটসমূহের প্রতি দৃষ্টি প্রদান জরুরী

22:52 - February 11, 2012
সংবাদ: 2272345
আন্তর্জাতিক বিভাগ : বিশিষ্ট শিয়া চিন্তাবিদ ও সৌদি আরবের কাতিফ শহরের জুমআর খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন হাসান সাফফার, এদেশের শিয়াদের সাথে সম্পৃক্ত কুরআনিক ইন্সটিটিউটগুলোর প্রতি গুরুত্ব দানের জন্য সৌদি ধর্ম ও ওয়াকফ মন্ত্রণালয়ের প্রতি আহবান জানিয়েছেন।
রাছেদ বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : জনাব সাফফার তার কার্যালয়ে ধর্মীয় অধিকার বিষয়ক বাৎসরিক সভায়, এদেশের শিয়াদের ধর্মীয় ও সাংস্কৃতিক এবং কুরআন বিষয়ক ইন্সটিটিউটসমূহের প্রতি দৃষ্টি প্রদানের জন্য এদেশের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তিনি বলেন : এ পর্যন্ত সৌদি আরবের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ হতে শিয়া অধ্যুষিত অঞ্চলসমূহে অবস্থিত মসজিদগুলোর সংস্কার ও নির্মাণের ক্ষেত্রে কোন উদ্যোগ নেওয়া হয়নি।
তিনি বলেন : শিয়া অঞ্চলসমূহে অধিক সংখ্যক কুরআনিক ইন্সটিটিউট রয়েছে, যেগুলো পবিত্র কুরআন হেফজ ও কুরআন শিক্ষার ক্ষেত্রে সক্রিয়, কিন্তু দুঃখজনভাবে ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের কোন বিভাগ এবং হেফজ বিষয়ক কোন সংস্থাই এগুলোকে কোন প্রকার আর্থিক সহায়তা করে না।
তিনি আরো বলেন : যেভাবে সৌদি সরকার এদেশে কুরআন ভিত্তিক ও ধর্ম ভিত্তিক তৎপরতার জন্য ধর্মীয় ও কোরআনিক ইন্সটিটিউটগুলোর জন্য বিশেষ বাজেট প্রদান করে থাকে, সেভাবে এদেশের শিয়াদের কুরআন ও ধর্ম ভিত্তিক ইন্সটিটিউটগুলোকে সহায়তা করার জন্য এদেশের ধর্ম ও ওয়াকফ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতি আহবান জানাচ্ছি।#951105
captcha