IQNA

মসজিদুল আকসায় হামলার নিন্দা জানালো জর্ডানের জনগণ

14:38 - February 14, 2012
সংবাদ: 2274172
আন্তর্জাতিক বিভাগ : গত ১২ই ফেব্রুয়ারী জর্ডানের জনগণ আম্মানে অবস্থিত ইসরাইলী দূতাবাসের নিকটে সমবেত হয়ে মসজিদুল আকসায় হামলা শীর্ষক উগ্রবাদী ‘লিকুদ’ দলের আহবানের প্রতিবাদ জানিয়েছে।
দৈনিক আল-দস্তুরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সমাবেশ জায়নবাদী ইসরাইলের দূতাবাসের নিকটে অবস্থিত ‘আল কালুতি’ মসজিদের সম্মুখে অনুষ্ঠিত হয়েছে।
জর্ডানের সক্রিয় ব্যক্তিত্বরা উগ্রতাবাদী ঐ দলের মসজিদুল আকসা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এ সময় সমবেত জনতা জর্ডানের ফিলিস্তিনের পতাকা বহন করছিলেন। তারা মসজিদুল আকসা ও কুদস শরিফের প্রতি নিজেদের পরিপূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
সমাবেশে অংশগ্রহণকারীরা আম্মানে অবস্থিত ইসরাইলী দূতাবাস বন্ধ করে দেয়ার দাবী জানান। তারা ইসরাইলি দূতাবাসের দিকে অগ্রসর হতে চাইলে নিরাপত্তা কর্মীরা তাদেরকে বাধা দেয়।#952487
captcha