IQNA

মালয়েশিয়ায় সপ্ত-বার্ষিকী “বিশ্ব হালাল শিল্প” শীর্ষক বৈঠক

23:17 - February 15, 2012
সংবাদ: 2275075
আন্তর্জাতিক বিভাগ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্টার গ্যালারীতে ২য় ও ৩য় এপ্রিলে সপ্ত-বার্ষিকী “বিশ্ব হালাল শিল্প” শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে।
“asidcom” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: সারা বিশ্ব থেকে বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধিদের নিয়ে “অনুপ্রেরণা, নতুনত্ব এবং বিনিয়োগকারী” নামক শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে। এই শীর্ষক বৈঠকে অংশগ্রহণকারীরা বাণিজ্যিক মিথস্ক্রিয়া প্রসারিত উপায় অন্বেষণে আলোচনা করবেন এবং নিজেদের ব্যাবসায়িক বিভিন্ন অভিজ্ঞতার কথা ব্যক্ত করবেন।
এই শীর্ষক সম্মেলনে পণ্য প্রদর্শনী সহ হালাল পণ্য নতুন প্রযুক্তি এবং পণ্য উৎপাদন কোম্পানিগুলো ইসলামী শরিয়ত অনুযায়ী পরিচালনা করার পদ্ধতি বর্ণনা করা হবে। বিভিন্ন দেশের প্রতিনিধিবর্গ এই শীর্ষক বৈঠকে নিজেদের মতামত প্রদান করবেন।
ফ্রান্সের “ASIDCOM” সংগঠন এই শীর্ষক বৈঠক সম্পর্কে জানিয়েছেন, আমরা এই “বিশ্ব হালাল শিল্প” শীর্ষক বৈঠকে অংশগ্রহণ করব এবং আমাদের প্রতিনিধিগণ এই বৈঠকে নিজেদের মতামত প্রদান করবে।
953320#


captcha