IQNA

জার্মানে শিয়া এবং সুন্নি ওলামাদের দ্বিতীয় শীর্ষক বৈঠক

0:50 - February 16, 2012
সংবাদ: 2275103
আন্তর্জাতিক বিভাগ: জার্মানের হ্যামবুর্গ ইসলামী সেন্টারে শিয়া এবং সুন্নি ওলামাদের নিয়ে ১৮-ই ফেব্রুয়ারি, শনিবারে দ্বিতীয় শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে।
হ্যামবুর্গ ইসলামী কেন্দ্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ঐক্য সপ্তাহ উপলক্ষে “হযরত মোহাম্মাদ (সা.)-এর পূর্বপুরুষ এবং স্থান ও কালের ভূমিকা” নামক এই শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হবে।
এই শীর্ষক বৈঠকে হ্যামবুর্গ ইসলামী সেন্টারের পরিচালক “আয়াতুল্লাহ্ রেজা রামাজানী”, বিশিষ্ট গবেষক এবং ইসলামী ইতিহাসের অধ্যাপক “হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন রাসুল জাফারিয়ান”, বিশিষ্ট লেখক এবং তুরস্ক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক “এলহম ঘুলার” সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জার্মানের শিয়া ও সুন্নি মাজহাবের ওলামাগণ এই শীর্ষক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং নিজেদের মূল্যবান বক্তব্য প্রদান করবেন।
953352#
captcha