IQNA

জায়নবাদীরা “নাবেলাসে” আজান প্রদানের নিষিদ্ধ জারি করেছে

11:18 - February 16, 2012
সংবাদ: 2275201
আন্তর্জাতিক বিভাগ: “নাবেলাস” শহরতলির “ভোরিন” গ্রামের সদ্য নির্মিত মসজিদে ইহুদিরাষ্ট্র-পন্থী শাসকের সুপ্রিম কোর্ট, এই মসজিদে আজান প্রদানের নিষেধাজ্ঞা জারি করেছে।
“CPI” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’ন” রিপোর্ট: ইহুদিরাষ্ট্র-পন্থী শাসকের সুপ্রিম কোর্ট ১৩-ই ফেব্রুয়ারিতে “ভোরিন” গ্রামের সদ্য নির্মিত এই মসজিদে স্পিকারের মাধ্যমে আজান প্রদানের নিষেধাজ্ঞা জারি করেছে এবং মিনারের লাইট বন্ধ রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেছে।
সদ্য নির্মিত এই মসজিদে যখনই মুসলমানের সিদ্ধান্ত নিয়েছিলেন জামাত সহকারে নামাজের মধ্য দিয়ে এই মসজিদের উদ্বোধন করবেন, ঠিক তখনই ইহুদিরাষ্ট্র-পন্থী শাসকের সুপ্রিম কোর্ট এই রায় জারি করে।
জায়নবাদিরা দাবি করে অবৈধ ভাবে এই মসজিদ তৈরি করা হয়েছে এবং ইহুদিরাষ্ট্র পন্থী শাসন কর্মকর্তাদের অনুমতি ছাড়াই এই মসজিদ নির্মিত হয়েছে।
উল্লেখ্য যে, জায়নবাদিরা এর আগেও “ভোরিন” গ্রামে “সালমান ফার্সি” নাকম এক মসজিদে আক্রমণ চালিয়েছিল এবং এই অঞ্চলে বসবাস-কৃত মুসলমানেরা তার প্রতিরোধ করেছিল।
952981#
captcha